তালেবান শাসকরা প্রতিশ্রুতি ভঙ্গ করছে: জাতিসংঘ

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৭

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে -ছবি: সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে বলেছেন, আফগানিস্তানের তালেবান শাসকরা প্রকাশ্যে মানবাধিকার বিশেষত, নারী অধিকার রক্ষায় যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা ভঙ্গ করছে। তারা নারীদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছে, কিশোরীদের স্কুলে যেতে বাধা দিচ্ছে।

সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তালেবান তাদের পুরোনো শত্রু খুঁজতে ঘরে ঘরে অভিযান চালাচ্ছে।

মিশেল ব্যাশেলে বলেছেন, তালেবান গতমাসে ক্ষমতা দখলের পর আফগানিস্তান ‘নতুন এবং এক বিপজ্জনক’ অধ্যায়ে প্রবেশ করেছে। নারীরাসহ জাতিগত এবং ধর্মীয় অনেক সম্প্রদায়ই গভীরভাবে উদ্বিগ্ন।

জেনেভায় মানবাধিকার পরিষদে মিশেল বলেন, “তালেবান নারী অধিকার সমুন্নত রাখার আশ্বাস দিলেও গত তিন সপ্তাহে এর উল্টোটাই দেখা গেছে। তারা নারীদেরকে রেখেছে অন্তরালে। তালেবানের নতুন সরকারে নারী প্রতিনিধিত্ব না থাকা নিয়েও ব্যাশেলে হতাশা প্রকাশ করেন।

কোথাও কোথাও ১২ বছরের মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। নারীদের ঘরে থাকতে বলা হয়েছে সেই ১৯৯৬-২০০১ সালের সময়কার তালেবান শাসনের মতো।

তাছাড়া, আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারের নিরাপত্তা কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণার পরও তালেবান প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে জানিয়েছেন ব্যাশেলে।

ওইসব কর্মকর্তাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করা লোকজনদের ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালানোর একাধিক অভিযোগ পেয়েছে জাতিসংঘ। তাছাড়া জাতিসংঘের কয়েকজন স্টাফও বাড়তে থাকা হামলা এবং হুমকির খবর জানিয়েছে।

ব্যাশেলে জানান, আফগান সামরিক বাহিনীর সদস্যদের ওপর প্রতিশোধ হামলা হওয়ার খবরও তারা পেয়েছেন। তাই আফগানিস্তানে মানবাধিকারের বিষয়টি নজরে রাখার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২