আফগানিস্তানের সরকারি ইমেইল বন্ধ করেছে গুগল

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ০১:২৯

ছবি: ইন্টারনেট

আফগানিস্তান সরকারের বেশ কয়েকটি ইমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে গুগল। এই বিষয়ে অবগত এক ব্যক্তি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পুরনো সরকারি কর্মকর্তা এবং তাদের আন্তর্জাতিক সহযোগীদের ছেড়ে যাওয়া ডিজিটাল কাগজপত্রের অবশেষ চুরি হওয়ার আশঙ্কায় সাময়িকভাবে এসব ইমেইল অ্যাকান্টস বন্ধ করে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র সমর্থিত পুরনো আফগানিস্তানের সরকার হটিয়ে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরের কয়েক সপ্তাহ ধরে বায়োমেট্রিক ও আফগান পেরোল ডাটাবেজ নিয়ে আশঙ্কা তৈরি হয়। অনেকেই মনে করেন এসব তথ্য শত্রুদের খুজেঁ বের করতে ব্যবহার করতে পারে তালেবান।

শুক্রবার অ্যালফাবেট ইনক’স গুগলের এক বিবৃতিতে আফগান সরকারের ইমেইল অ্যাকাউন্ট ব্লক রাখার কথা নিশ্চিত করা হয়। এতে বলা হয়, তারা আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন আর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর নিরাপত্তার কারণে সাময়িক ব্যবস্থা নিচ্ছেন।

পুরনো সরকারের এক কর্মী বলেছেন, তালেবান পুরনো কর্মকর্তাদের ইমেইল নিয়ন্ত্রণে নিতে চাইছে। গত মাসে আরেক কর্মী জানান, তালেবান তাকে তার মন্ত্রণালয়ের সার্ভারে থাকা তথ্য সংরক্ষণের নির্দেশ দেয়। ওই কর্মী বলেন, ‘আমি সেটা করলে তারা মন্ত্রণালয়ের পুরনো নেতাদের সরকারি যোগাযোগ এবং তথ্য হাতে পেয়ে যেতো।’

ওই কর্মী জানান তিনি তালেবানের আদেশ অমান্য করেন আর তারপরে আত্মগোপনে চলে যান। তার নিরাপত্তা জনিত কারণে রয়টার্স তার নাম এবং মন্ত্রণালয়ের নাম প্রকাশ করেনি। রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা