যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে মৃত্যু বেড়ে ৪১

সময় ট্রিবিউন | ৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৭

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও টর্নেডোয় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

বুধবার (১ সেপ্টেম্বর) রাত থেকে চলছে টর্নেডো আইডার তাণ্ডব। দেশটির বন্যাদুর্গত এলাকায় বহু মানুষ এখনও আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এখনও উদ্ধার কাজ চলছে। পানিতে ভেসে যাওয়া গাড়ির ভেতর থেকেও মরদেহ উদ্ধার করার কথা জানা গেছে।

বন্যায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মারা গেছেন ২৩ জন। রাজ্যটির গভর্নর ফিল মারফি জানিয়েছেন, যারা মারা গেছেন তাদের অনেকেই গাড়িতে আটকা পড়ে যান।নিউইয়র্কে মারা গেছেন ১৪ জন। নিউইয়র্ক সিটি ও ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি রয়েছে। এছাড়া ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়ায় মারা গেছেন ৩ জন। অন্যত্র আরেক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিপর্যয়ের কথা তুলে ধরে বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ঠেকাতে ‘ঐতিহাসিক বিনিয়োগ’ প্রয়োজন। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পুরো দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এটি জীবন, মৃত্যুর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে

সূত্র: বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা