আফগান সীমান্তে গোলাগুলিতে নিহত ২ পাকিস্তানি সেনা

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ১৬:৫৭

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় আফগান সীমান্তের ওপার থেকে হামলাকারীদের সঙ্গে গোলাগুলিতে দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

পাকিস্তান সেনবাহিনীর পক্ষ থেকে রোববার জানানো হয়, আফগানিস্তানের সীমান্তের ভেতর থেকে সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত হন। খবর আনাদোলু এজেন্সির।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে এক বিবৃতিতে আরও জানানো হয়, বাজাউর জেলার সীমান্তে আফগানিস্তানের অভ্যন্তর থেকে গুলি ছোড়া হলে পাল্টা গুলি চালানো হয়। সেনাবাহিনীর পাল্টা হামলায় দুই থেকে তিন জন হামলাকারী নিহত হয় এবং ৩ থেকে ৪ জন আহত হয় বলে দাবি তাদের।

নিহত দুই পাকিস্তানি সেনা হলেন- ২৮ বছর বয়সী সিপাহী জামাল এবং ২১ বছর বয়সী সিপাহী আয়াজ।

সামরিক বাহিনীর মিডিয়া শাখা বলেছে, আফগান মাটি ব্যবহার করে এ ধরনের হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানায় পাকিস্তান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২