নেটমাধ্যমে মেয়ের নগ্ন ছবি দেখে হার্ট অ্যাটাক মা-বাবার

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ০২:৩৯

প্রতীকী ছবি

১৫ বছরের মেয়েকে অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন কিনে দিয়েছিলেন অভিভাবকরা। সেই ফোন ব্যবহার করে নেটমাধ্যমে নগ্ন ছবি পোস্ট করছিল আমদাবাদের স্কুল পড়়ুয়া। মেয়ের সেই কীর্তির কথা জানতে পেরে হার্ট অ্যাটাক হল মা-বাবার। খবর আনন্দবাজার। 

পরিবারের তরফ থেকে বলা হয়েছে, মেয়ের পড়াশোনার জন্য স্মার্টফোন কিনে দিয়েছিলেন অভিভাবকরা। আলাদা ঘরও দেওয়া হয়েছিল, যাতে পড়াশোনায় অসুবিধা না হয়। কিন্তু একা থাকার সুযোগেই নেটমাধ্যমে অশ্লীল ছবি পোস্ট করা শুরু করেছিল মেয়ে। পাশাপাশি তুতো-বোনেদের এই নিয়ে উৎসাহিত করতেও শুরু করেছিল সে।

এই ছবি দেখেই আত্মীয়রা ওই কিশোরীর বাড়ির লোকজনের কাছে অভিযোগ করেন। সেই কথা শুনেই হার্ট অ্যাটাক হয় মা-বাবার। তাঁরা প্রাথমিক অসুস্থতা সামলে উঠে মেয়েকে বোঝানোর চেষ্টা করতে শুরু করেন। তার পরেও তেমন কোনও লাভ হয়নি বলেই জানিয়েছেন তাঁরা। এর পরে ১৮১ চাইল্ড লাইনে ফোন করেন অভিভাবকরা। সেই ফোনের পরেই মনোবিদরা কথা বলতে শুরু করেন ওই কিশোরীর সঙ্গে। তাঁরা বুঝিয়ে বলেন, এই ধরনের ছবি পোস্ট করে আসলে সাইবার অপরাধ করে ফেলেছে সে। শেষ পর্যন্ত ওই কিশোরী কথা দেয়, এর পর থেকে অভিভাবকদের সামনেই স্মার্টফোন ব্যবহার করবে সে। এ ছাড়া এত দিন যে সব ছবি সে পোস্ট করেছে, সেগুলিও সরিয়ে নেবে নেটমাধ্যম থেকে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা