আফগান সাংবাদিককে গুলি করে হত্যার অভিযোগ

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ২১:৩০

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের রাজধানী কাবুলে পেশাগত কাজের সময় চ্যানেল টোলো নিউজের এক সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) জিয়ার ইয়াদ খানকে গুলি করে হত্যা করা হয়। এসময় তার ক্যামেরাম্যানকেও মারধর করে তালেবান।

টোলো নিউজ জানিয়েছে, কাবুলের হাজি ইয়াকুব ইন্টারসেকশনে দারিদ্র, বেকারত্ব নিয়ে প্রতিবেদন করার সময় রিপোর্টার জিয়ার ইয়াদ খান ও তার ক্যামেরাম্যানের উপর হামলা করে তালেবান।

এর আগে গত জুলাইতে পুলিৎজার জয়ী ভারতীয় সাংবাদিক দানিস সিদ্দিকিকে কান্দাহারে হত্যা করে তালেবান। তিনি একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার হয়ে কাজ করছিলেন।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, তারা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন। আর সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর