মিয়ানমারে আরও দুই সাংবাদিক গ্রেফতার

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ২২:২৮

ছবি: ইন্টারনেট

মিয়ানমারের জান্তা সরকার দেশটির আরও দুইজন স্থানীয় সাংবাদিককে গ্রেফতার করেছে বলে জানিয়েছে সেদেশের সেনা নিয়ন্ত্রিত একটি টেলিভিশন। গ্রেফতার দুজনের নাম সিথু অং মিন্ট ও হতেত হতেত খিন।

ফ্রন্টিয়ার মিয়ানমারের কলামনিস্ট সিথু অং মিন্ট ভয়েস অব আমেরিকা রেডিও’র ধারাভাষ্যকার হিসেবেও কাজ করতেন। ফ্রিল্যান্সার হতেত হতেত খিন বিবিসি বার্মিজ বিভাগের হয়েও কাজ করেছেন।

এ দুজনকে গত ১৫ আগস্ট গ্রেফতার করা হয় বলে সেনা নিয়ন্ত্রিত টিভির খবরের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পর্যবেক্ষকরা বলছেন, গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গণমাধ্যমের ওপর যে আক্রমণ চলছে, দুই সাংবাদিককে গ্রেফতার তার সর্বশেষ নজির।

মিন্টের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে; আর খিনকে ধরা হয়েছে মিন্টকে আশ্রয় দেওয়া এবং ছায়া জাতীয় ঐক্য সরকারকে সমর্থন ও তার হয়ে কাজ করার অভিযোগে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব