আফগানের সাড়ে ৯০০ কোটি ডলারের সম্পদ জব্দ করল যুক্তরাষ্ট্র

সময় ট্রিবিউন | ১৮ আগষ্ট ২০২১, ২১:৪৪

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে ৯০০ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। ব্লুমবার্গের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানায়।

গত রোববার যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ ঘানি সরকারকে হটিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে ক্ষমতাগ্রহণ করে তালেবানরা। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করলো।

মার্কিন কর্মকর্তারা জানান, সাবেক আফগান সরকারের জমাকৃত আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোনো সম্পদ তালেবানরা পাবে না। এটা মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞায় থাকা সম্পত্তির তালিকাভুক্ত হয়েছে।

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় সাড়ে ৯০০ কোটি ডলার সঞ্চিত আছে। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ায় তালেবানরা এ অর্থ ব্যয় করতে পারবে না। তবে এ নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগ কোনো কথা বলেনি।

তালেবানদের কাবুল দখলের প্রেক্ষাপটে গত রোববার আফগানিস্তান থেকে পালান দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর আজমল আহমাদি। এরপরই ডলারের বিনিময়ে দেশটির মুদ্রা ‘আফগানী’র দাম পড়তে থাকে।

মঙ্গলবার ‘আফগানী’র মূল্য ১ দশমিক ৭ শতাংশ পড়েছে। বর্তমানে এক ডলারের বিনিময়ে ৮৩ দশমিক ৫০ আফগানী হিসেব করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২