তালেবান জিতেছে, রক্তপাত এড়াতে দেশ ছেড়েছি: আফগান প্রেসিডেন্ট

সময় ট্রিবিউন | ১৬ আগষ্ট ২০২১, ০৮:২৮

আশরাফ গনি-ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার পর এবার মুখ খুললেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি।  রোববার এক ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে তিনি কিছু কথা লিখেছেন।

তিনি বলেছেন, ‘রক্তপাত এড়াতে আমি দেশ ছেড়েছি।’

বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।

আশরাফ গনি বলেন, ‘তালেবান জিতেছে... সম্পদ, সম্মান এবং নিজ দেশের জনগণকে রক্ষার দায়িত্ব এখন তাদের।’ তবে তিনি এখন কোথায় আছেন, তা উল্লেখ করেননি আশরাফ গনি।

তালেবান বাহিনী রাজধানী কাবুল ঘিরে ফেলার পর শহরে ঢোকা শুরু করে। একপর্যায়ে আশরাফ গনির দেশ ছাড়ার খবর গণমাধ্যমে আসে। বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন।

এ বিষয়ে আফগান প্রেসিডেন্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে বলা হয়, নিরাপত্তার খাতিরে তাঁরা প্রেসিডেন্ট কী করছেন বা কোথায় আছেন, সে বিষয়ে কিছু বলতে চান না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা