তুরস্কে বন্যায় ৪৪ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৫ আগষ্ট ২০২১, ০৪:০৭

তুরস্কের উত্তর কৃষ্ণ সাগর অঞ্চলে বন্যার পর বোজকার্ত শহর। ছবি: রয়টার্স

তুরস্কের উত্তর কৃষ্ণ সাগর অঞ্চলে আকস্মিক বন্যায় ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ভয়াবহ এ বন্যায় অসংখ্য লোক এখনও নিখোঁজ আছে। প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বন্যা কবলিত বজকার্ত শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে জরুরি উদ্ধারকর্মীরা ভেঙে পড়া ভবনগুলোতে নিখোঁজদের অনুসন্ধান করছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তর (এএএফএডি) জানিয়েছে, বজকার্তসহ কাস্তামনু জেলায় বন্যায় অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে এবং সিনোপ ও বার্তিনে আরও সাত জন মারা গেছে।

আশঙ্কা করা হচ্ছে, সোলেন নদীর তীরে একটি ধসে পড়া ভবনের ভেতরে অন্তত ১০ জনের মরদেহ আটকে আছে।

বন্যার পানির স্রোতে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লকের ফাউন্ডেশন ভেসে গেছে বলেও আশঙ্কা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা