নিজের তৈরি হেলিকপ্টারের ভেতরে যুবকের মর্মান্তিক মৃত্যু

সময় ট্রিবিউন | ১২ আগষ্ট ২০২১, ২৩:৪৭

ছবি: ইন্টারনেট

নিজের হাতেই তৈরি করেছিলেন একটি হেলিকপ্টার ৷ কিন্তু সেটা করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪ বছর বয়সী এক যুবকের ৷ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলায় এই ঘটনা ঘটেছে। সামনে এসেছে মর্মান্তিক এই দুর্ঘটনার ভিডিও ফুটেজও।

পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারের মধ্যে একটি যান্ত্রিক ত্রুটি ঠিক করতে গিয়েই একটি ব্লেড সজোরে এসে আঘাত করে যুবকের মাথায় ৷ ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত ওই যুবকের নাম শেখ ইসমাইল শেখ ইব্রাহিম। তিনি একজন মোটর মেকানিক।

এদিকে এই ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটির পাখা চালু করতেই যান্ত্রিক ত্রুটির কারণে সেটি ভেঙে যায় এবং সজোরে শেখ ইসমাইল শেখ ইব্রাহিমের মাথায় আঘাত করে। কয়েক সেকেন্ড পর তাকে হেলিকপ্টার থেকে বাইরে পড়ে যেতে দেখা যায়। পরে ঘটনাস্থলে ছুটে যান আশপাশে থাকা মানুষজন।

সংবাদমাধ্যমগুলো বলছে, গত মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলার ফুলসাভাঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে। সেসময় একটি ওয়ার্কশপে হেলিকপ্টারটিকে পরীক্ষা করে দেখছিলেন শেখ ইসমাইল শেখ ইব্রাহিম নামের ওই যুবক।

গত দু’বছর ধরে এই হেলিকপ্টারটিকে নিজের হাতে তৈরি করেছিলেন ইব্রাহিম। শেষে এই হেলিকপ্টারই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। দুর্ঘটনার পর শেখ ইসমাইলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে মৃত ঘোষণা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা