১৬ আরোহীসহ রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

সময় ট্রিবিউন | ১২ আগষ্ট ২০২১, ১৬:৫৯

ছবি: ইন্টারনেট

রাশিয়ার কামচাটকায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এটিতে থাকা ১৩ যাত্রী ও তিন ক্রুয়ের মধ্যে এখনো সাতজন নিখোঁজ আছেন। দুর্ঘটনার এলাকাটি মস্কো থেকে প্রায় ৬ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজদের উদ্ধারে ৪০ উদ্ধারকর্মী সেখানে কাজ শুরু করেছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, যাত্রীরা ছিলেন পর্যটক। কামচাটকা উপত্যকাটি বিশাল ভূখণ্ডজুড়ে অবস্থিথ। সেখানে মানুষের বসবাস অনেক কম থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য ও আগ্নেয়গিরির কারণে উপত্যকাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। রাশিয়ায় আকাশপথে হওয়া দুর্ঘটনার তদন্ত করে থাকে রাশিয়ান ইভেস্টিগেশন কমিটি। সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আকাশপথে ভ্রমণে নিরাপত্তাবিধি লঙ্ঘন করা হয়েছে কি না, সেটি যাচাই করে দেখা হচ্ছে।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই সূত্রটি বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, ৯ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের সবাই জীবিত আছেন। উদ্ধার অভিযান এখনও চলছে বলেও জানায় ওই সূত্রটি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব