যৌন হয়রানির দায়ে পদত্যাগ করলেন নিউইয়র্কের গভর্নর কুমো

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ১৭:৪২

অ্যান্ড্রু কুমো-ফাইল ছবি

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেছেন। যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্কের তৃতীয় গভর্নর হিসেবে পদ হারালেন কুমো।

বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে তদন্তে ১১ নারীকে যৌন হয়রানির তথ্য প্রমাণিত হয়েছে।

 তবে, কুমো শুরু থেকেই যৌন হয়রানির দাবি অস্বীকার করে আসছেন। তিনি বলেন, 'আমার এখন পদ থেকে সরে যাওয়াটাই উত্তম কাজ হবে।'

এর আগে, প্রেসিডেন্ট জো বাইডেনসহ ডেমোক্রেট সদস্যরা কুমোকে পদত্যাগের আহ্বান জানান।

আগামী ১৪ দিনের মধ্যে তার পদত্যাগ কার্যকর হবে। কুমোর পদত্যাগ কার্যকর হওয়ার পর প্রথম নারী হিসেবে নিউইয়র্কের গভর্নর হবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হোচুল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা