তুরস্কে ১৯১টি স্থানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে, জ্বলছে ১৩টি

আন্তর্জাতিক ডেস্ক | ৬ আগষ্ট ২০২১, ১৮:৫৩

ছবি: ইন্টারনেট

তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বাকির পাকদেমিরলি দেশটিতে মোট ১৯১টি স্থানের দাবানল নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছেন। একইসাথে জ্বলন্ত আরো ১৩টি দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় এই কথা জানান তিনি।

টুইট বার্তায় বাকির পাকদেমিরলি বলেন, ২৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নয়দিনে তুরস্কের ৪৪টি প্রদেশে ১৯১টি দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বর্তমানে ছয় প্রদেশে জ্বলতে থাকা ১৩টি দাবানল নিয়ন্ত্রণের জন্য চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।

গত ২৮ জুলাই দক্ষিণ-পশ্চিম তুরস্কের আনতালিয়া থেকে দাবানলের সূচনার পর এই পর্যন্ত মোট আটজনের প্রাণহানী হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দাবানল কবলিত মুগলা প্রদেশের মারমারিসে এক যৌথ সংবাদ সম্মেলনে বাকির পাকদেমরিলি জানান, বর্তমানে আগুন নেভাতে মোট ১৬টি বিমান, ৫৬টি হেলিকপ্টপার ও ৮৫০টি দমকল ট্রাক ব্যবহার করা হচ্ছে।

দাবানলের কারণে তিন হাজার সাত শ' ১৪ কৃষকের ৩১ হাজার ডেকর (সাত হাজার ছয় শ' ৬০ একর) কৃষি জমি ও এক হাজার তিন শ' ৫৩ কৃষি অবকাঠামোসহ বিপুল ক্ষতি হয়েছে জানান বাকির পাকদেমিরলি।

অপরদিকে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লু বলেন, মুগলা প্রদেশে দাবানলের কারণে ১১ হাজার আট শ' ৪৪টি বাড়ি থেকে ৩৬ হাজার তিন শ' ৬৫ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, দাবাননে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পরিবেশ ও নগরায়ন মন্ত্রণালয়, পরিবার ও সমাজ সেবা মন্ত্রণালয় এবং দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) মোট দুই কোটি তুর্কি লিরার (১৯ কোটি ৯২ লাখ টাকা) ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা