চীনের কয়লা খনিতে আটক ২১ শ্রমিক: নিখোঁজ ৯

সময় ট্রিবিউন | ১২ এপ্রিল ২০২১, ০০:১৫

প্রতীকী ছবি।

চীনের শিনজিয়াং অঞ্চলের একটি কয়লা খনিতে প্লাবনের ফলে ২১ শ্রমিক আটকা পড়েছেন। তাদের ১২ জনের অবস্থান শনাক্ত করা গেলেও নয় জন নিখোঁজ বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় শিনজিয়াংয়ের হুতুবি কাউন্টির একটি খনি আংশিক প্লাবিত হলে সেখানকার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন খনিতে ২৯ শ্রমিক কাজ করছিলেন। আট জন শ্রমিককে তাৎক্ষনিকভাবে উদ্ধার করা হলেও বাকিরা আটকা পড়ে।

আটক ১২ শ্রমিকের অবস্থান শনাক্ত করা হয়েছে। বাকি নয়জন নিখোঁজ রয়েছেন। অবস্থান শনাক্তকারীদের উদ্ধার সম্ভব। নিখোঁজ নয় শ্রমিকের অবস্থান খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস।

বিশ্বের মধ্যে চীনের খনিগুলোতেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানুয়ারিতে চীনের শ্যানডং প্রদেশের একটি সোনার খনিতে বিস্ফোরণে ১০ শ্রমিকের মৃত্যু হয়। এর আগে ডিসেম্বরে চংকিং শহরের কাছে আরেকটি খনিতে আটকে পড়া ২৩ শ্রমিকের মৃত্যু হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা