১০৫ মিনিটে ৩৬টি বই পড়ে পাঁচ বছর বয়সী কিয়ারার রেকর্ড

সময় ট্রিবিউন | ১১ এপ্রিল ২০২১, ১৮:১৪

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান শিশু কিয়ারা কৌর-ছবি: সংগৃহীত

১০৫ মিনিটে ৩৬টি বই পড়ে আন্তর্জাতিকভাবে রেকর্ড গড়েছে পাঁচ বয়সী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান শিশু কিয়ারা কৌর। খবর: এনডিটিভি

কিয়ারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে থাকে। বই পড়ার এই কীর্তি দিয়ে কিয়ারা লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস ও এশিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তুলেছে।

লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস কিয়ারাকে ‘শিশু বিস্ময়’ হিসেবে অভিহিত করেছে। তাকে দেওয়া সনদে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস লিখেছে, শিশুটি গত ১৩ ফেব্রুয়ারি চার বছর বয়সে ৩৬টি বই টানা পড়েছে মাত্র ১০৫ মিনিটে।

২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি জন্ম নেয়া কিয়ারার মা–বাবা দুজনেরই বাড়ি ভারতের চেন্নাইয়ে। কিয়ারার জন্ম যুক্তরাষ্ট্রে। সে যুক্তরাষ্ট্রের নাগরিক।

এশিয়া বুক অব রেকর্ডস তাদের স্বীকৃতিতে বলেছে, কিয়ারা টানা সর্বোচ্চসংখ্যক বই পড়ে রেকর্ড গড়েছে।

কিয়ারা সবশেষ আবুধাবির একটি নার্সারি স্কুলে পড়ছিল। গত বছর লকডাউনে স্কুলটি বন্ধ হয়ে যায়। তার আগে মাস কয়েক স্কুলটিতে পড়ে কিয়ারা। তার বই পড়ার প্রতি বিপুল আগ্রহের বিষয়টি এই স্কুলেরই এক শিক্ষকের চোখে প্রথম ধরা পড়ে। তার সেই শিক্ষক প্রায়ই দেখতেন যে স্কুলের ছোট্ট লাইব্রেরিতে বসে বেশ আগ্রহ নিয়ে বই পড়ছে কিয়ারা।

কিয়ারা এনডিটিভিকে বলে, ‘আমি বই পড়তে ভালোবাসি। কারণ, আমি বইয়ের বর্ণিল ছবি দেখতে পছন্দ করি। আর বইগুলো বড় হরফে লেখায় আমি সহজেই পড়তে পারি।’

কিয়ারার প্রিয় বইয়ের মধ্যে আছে ‘সিনড্রেলা’, ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’, ‘লিটল রেড রাইডিং হুড’, ‘শুটিং স্টার’ প্রভৃতি।

কিয়ারার মা–বাবা জানান, সে তার অধিকাংশ সময়ই বই পড়ে কাটায়। গত এক বছরে কিয়ারা প্রায় ২০০ বই পড়ে ফেলেছে।

কিয়ারার মা লিটল মাহেন্দ্র একজন চিকিৎসক। মেয়ের বই পড়ার অভ্যাস সম্পর্কে তিনি বলেন, কিয়ারা গাড়িতে বসে বই পড়ে। বিশ্রামকক্ষে বসে বই পড়ে। ঘুমানোর আগেও বই পড়ে। সে খুবই অনুসন্ধিৎসু শিশু।

কিয়ারার বাবা রবীন্দ্রনাথ চিকিৎসক। তিনি বলেন, এত অল্প বয়সে কিয়ারা যে এত কিছু অর্জন তার পছন্দ। কিয়ারা চিকিৎসক হতে চায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা