অক্টোবরে মুক্তি পাচ্ছে নো টাইম টু ডাই

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ২১:৫২

ছবিঃ সংগৃহীত

অবশেষে যেন অপেক্ষার প্রহর শেষ হচ্ছে ব্রিটিশ গোয়েন্দা নির্ভর সিরিজ জেমস বন্ড ভক্তদের। করোনার কারণে কয়েক দফা পেছানোর পর আলোর মুখ দেখতে যাচ্ছে জেমস বন্ড সিরিজের ২৫তম কিস্তি ‘নো টাইম টু ডাই’। সম্প্রতি প্রকাশিত হয়েছে ৩০ সেকেন্ডের নতুন টিজার। আগামী অক্টোবরে সিনেমা হলে এটি মুক্তি দেওয়ার কথা জানানো হয়েছে।

২০২০ সালের এপ্রিলে বহুল প্রতিক্ষীত এই চলচ্চিত্রটি মুক্তির কথা থাকলেও সে বছরই হানা দেয় মহামারি করোনা। বন্ধ ঘোষণা করা হয় সিনেমাহল। এখনো করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অধিকাংশ দেশ। তবে জনপ্রিয় এই সিরিজটি নিয়ে আর কালক্ষেপণ করতে চায় না প্রযোজনা সংস্থা।

জেমস বন্ড চলচ্চিত্রের অফিসিয়াল টুইটারে অ্যাকাউন্টে আগামী অক্টোবরে ছবিটি মুক্তির খবর নিশ্চিত করা হয়েছে। মাঝে ওয়েব স্ট্রিমিংয়ের গুঞ্জন উঠলেও প্রযোজনা সংস্থা জানিয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম নয় সিনেমাহলেও মুক্তি দেওয়া হবে নো টাইম টু ডাই।

তবে সব ছাপিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়া নো টাইম টু ডাই মুভিটি ড্যানিয়েল ক্রেইগের অন্যতম সেরা একটি চলচ্চিত্র হবে বলে প্রত্যাশা বন্ড ভক্তদের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা