এবার অতিরিক্ত পুলিশ সুপার পেয়ারা বিক্রেতা, ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক | ২৬ জুলাই ২০২১, ০৩:৪৭

ছবি: ইন্টারনেট

ছবিতে যাকে পেয়ারা বিক্রি করতে দেখা যাচ্ছে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। বাজার করতে গিয়ে উদ্ভূত এক পরিস্থিতির মধ্যে আম বিক্রি করতে হয়েছে তাকে। তার এই ছবি এখন নেটমাধ্যমে ভাইরাল।

মুর্শিদাবাদের ব্যস্ততম বহরমপুর শহরে শনিবার সকালে বাজার করতে এসেছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার। তখন তাকে এক পেয়ারা বিক্রেতা বলে ওঠেন, ‘দাদা আমার পেয়ারার ভ্যানটি একটু দেখবেন। আমি খেয়ে এখনই চলে আসবো।’

তিনি বুঝতে পারেননি তন্ময় সরকার জেলার এএসপি। আর পেয়ারা বিক্রেতার আবেদনে সাড়াও দেন পুলিশ সুপার। তিনি ভ্যানের দিকে শুধু নজরই রাখেননি, বিক্রিও শুরু করেছেন। খদ্দেররা যাতে ফিরে না যান, তাই নিজের হাতে তুলে নিয়েছেন দাঁড়িপাল্লাও।

প্রতক্ষ্যদর্শীরা বলছেন, প্রায় কুড়ি মিনিট এভাবে দাঁড়িপাল্লায় মেপে পেয়ারা বিক্রি করতে দেখা গিয়েছে তাকে। পুরো ঘটনায় অবাক সেই বিক্রেতা। তিনি তো জানতেন না যে কার কাছে ভ্যান দেখার ভার দিয়ে তিনি খেতে গেছেন। পরে জানতে পেরে বিব্রত বোধ করেন।

পেয়ারা বিক্রেতা বলেন, ‘আমি প্রতিদিন এই এলাকায় পেয়ারা বিক্রি করি। শনিবার সকালেও দোকান খুলে বসেছিলাম। আমি না চিনেই তাকে ভ্যানটি দেখতে বলি। আমি তখন জানতাম না উনি এত বড় একজন পুলিশ অফিসার। উনি যে নিঃশব্দে আমার দাবি মেনে নেবেন, ভাবতেই পারিনি। তবে আমি খুশি উনি এভাবে আমার ভ্যান থেকে পেয়ারা বিক্রি করায়।’

বিক্রেতা ফিরে আসার পর নিজের খেয়ালে হিসাব বুঝিয়ে দিয়ে চলে গিয়েছিলেন তন্ময়। পরে দেখতে পান তার ভিডিও আর ছবি ভাইরাল হয়েছে। তন্ময় জানান, এমনটা এবার প্রথম নয়, মাঝেমধ্যেই এভাবে আত্মপরিচয় গোপন রেখে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি।

শহরের যানচলাচল দেখতে দেখতে আর সাধারণ মানুষের মন বুঝতে শনিবারও বেরিয়েছিলেন। এভাবে খবরটি যে ভাইরাল হবে বুঝতে পারেননি। খুশি ক্রেতারাও। খোদ পুলিশ কর্তার হাত থেকে পেয়ারা কিনে তাদেরও দিনটি স্মরণীয় হয়ে রইল বলে জানাচ্ছেন অনেকেই।

সূত্র : আনন্দবাজার



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা