পূর্বচীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ইন-ফা

সময় ট্রিবিউন | ২৫ জুলাই ২০২১, ২০:২৮

ছবি : ইন্টারনেট

পূর্ব চীনে রবিবার টাইফুন ইন-ফার প্রভাবে প্রবল বাতাস বইছে এবং ভারী বৃষ্টিপাত চলছে, ইন-ফা আজ বিকালে অথবা সন্ধ্যার দিকে নিঙবোর প্রধান নৌ বন্দরের কাছে স্থলভাগে আঘাত হানতে পারে। দেশটিতে গত কয়েক দিনের বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসের ভয়াবহ পরিস্থিতি মধ্যে এই টাইফুন আঘাত হানছে।

চীনের পূর্ব উপকূল জুড়ে সমুদ্র, বিমান ও রেলওয়ে চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ে রবিবার সকালে টাইফুনের প্রভাব পড়েছে। রবিরার নগরীর দুটি আন্তর্জাতিক বিমান বন্দরের অন্তর্মুখী এবং বহির্মুখী ফ্লাইট বাতিল করা হয়েছে, অন্তর্মুখী এবং বহির্মুখী ফ্লাইট বাতিল করা হয়েছে, নির্ধারিত কয়েক ডজন ট্রেন বাতিল করা হয়েছে, এ ছাড়া সাংহাই এবং নিঙবো বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

সাংহাই এবং সাংহাই ডিজনিল্যান্ডসহ অন্যান্য শহরে জনসাধারণের আকর্ষণীয় স্থান বন্ধ করে দেয়া হয়েছে, লোকদের বাইরের কাজকর্ম এড়াতে সতর্ক করা হয়েছে।

গত সপ্তাহে মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে মাত্র তিন দিনে এক বছরের বৃষ্টিপাত হয়েছে, এতে আকস্মিক বন্যায় অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা