তীব্র সমালোচনার মুখে আইসোলেশনে গেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক | ২০ জুলাই ২০২১, ০০:১৫

ছবি: ইন্টারনেট

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও অর্থমন্ত্রী ঋষি সুনাক।

ব্রিটেনের স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, করোনা শনাক্ত ব্যক্তির সংস্পর্শে থাকা ব্যক্তিদের ১০ দিনের আইসোলেশনে যেতে হয়। কিন্তু বরিস জনসন ও ঋষি সুনাক এই নিয়মের বাইরে নিজেদের অফিস থেকে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেন। এরপর তীব্র সমালোচনার মুখে পড়েন উভয়ে। পরে সমালোচনার মুখে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত পরিবর্তন করেন।

রয়টার্স বলছে, সমালোচনার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী উভয়ে সেলফ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত জানিয়েছেন। তারা বাড়ি থেকে কার্যক্রম চালিয়ে যাবেন।

বরিস জনসন এক ভিডিও বার্তায় বলেন, “আমরা পাইলট স্কিমে অংশ নেওয়ার ধারণাটি সংক্ষিপ্ত করেছি৷ আমি মনে করি সবার জন্য একই নিয়ম থাকা উচিত।

এই নিয়মেই আগামী ২৬ জুলাই পর্য়ন্ত আইসোলেশনে যাওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

করোনার দুই ডোজ ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। গতকাল শনিবার তার সংক্রমণ ধরা পড়ে। তিনি নিজেই এক টুইটে জানান, গত শুক্রবার রাতে অস্বস্তি অনুভব করায় করোনার র‌্যাপিড টেস্ট করান তিনি। এতে তার করোনা পজিটিভ এসেছে। পিসিআর টেস্টের ফল আসার আগ পর্যন্ত বাসায় আইসোলেশনে থাকবেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা