যুক্তরাজ্যে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও অবরুদ্ধ

সময় ট্রিবিউন | ৮ এপ্রিল ২০২১, ২২:১৫

ছবিঃ সংগৃহীত

ব্রিটেনে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও জোয়ার মিনকে দূতাবাস ভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে। একই সঙ্গে তিনি আর দায়িত্বে নেই বলে মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে বলেও অভিযোগ করেন মিন।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। সম্প্রতি মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে দেশটির নেত্রী অং সান সু চিকে মুক্তি দিতে জান্তা সরকারের প্রতি আহ্বান জানানোয় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দূতাবাস ভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলেও দাবি করেন কিয়াও জোয়ার মিন।

তাকে সরিয়ে উপরাষ্ট্রদূতকে দূতাবাসের দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনাকে অভ্যুত্থানের সঙ্গে তুলনা করে লন্ডনের মাটিতে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে সাংবাদিকদের জানান তিনি।

এদিকে বুধবারও মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ১৩ জান্তাবিরোধী বিক্ষোভকারী। আহত হন আরও বেশ কয়েকজন। এ ছাড়া ইয়াঙ্গুনে বেশ কয়েকটি সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিক্ষোভের একপর্যায়ে একটি চীনা কারখানায় আগুন দেয়ার পাশাপাশি পোড়ানো হয় দেশটির পতাকা।

মিয়ানমারে জান্তাশাসন আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতে পারে অন্তত দুই বছর। গবেষক ও সাংবাদিকরা এমনটাই মনে করছেন।

দেশটিতে গণতন্ত্রের পক্ষে চলা সাধারণ মানুষের আন্দোলনে কমছে না সহিংসতা। কোনোভাবেই নমনীয় হচ্ছে না সামরিক সরকার। গত ফেব্রুয়ারি থেকে চলা জান্তাবিরোধী বিক্ষোভে প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা