মিয়ামিতে চিকিৎসা শেষে ফিরেলেন নিহত প্রেসিডেন্টের স্ত্রী

সময় ট্রিবিউন | ১৮ জুলাই ২০২১, ২০:৪৭

ছবি: ইন্টারনেট

চিকিৎসা শেষে নিজ দেশ হাইতিতে ফিরেছেন দেশটির নিহত প্রেসিডেন্ট জোভেনেল মইসির স্ত্রী মার্টিনে মইসি। গুলিবিদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে চিকিৎসা নেয়ার পর স্থানীয় সময় শনিবার (১৭ জুলাই) দেশে ফিরেন তিনি।

হাইতির পোর্ট-অব-প্রিন্স বিমানবন্দরে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নামেন মার্টিনে। তাকে স্বাগত জানান দেশটির অন্তর্বতী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ। এ সময়ে নিরাপত্তা এজেন্টরা তাকে ঘিরে ছিল।

গত ৭ জুলাই হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসির (৫৩) বাড়িতে অস্ত্রধারীরা হামলা চালিয়ে তাকে হত্যা করে। এ সময় তার স্ত্রী মার্টিনেও গুরুতর আহত হন। পরে তাকে হেলিকপ্টারে করে ফ্লোরিডার মিয়ামিতে নেওয়া হয়। সেখানে ১০ দিন ধরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি।

এদিকে আগামী ২৩ জুলাই প্রয়াত প্রেসিডেন্ট জোভেনেল মইসির অন্ত্যেষ্টিক্রিয়া হাইতির উত্তরাঞ্চলীয় ঐতিহাসিক শহর ক্যাপ হাইতিনে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন মার্টিনে।

মার্টিনের দেশে ফেরার একদিন আগে অন্তর্বতী প্রধানমন্ত্রী জোসেফ প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের বিচার করার অঙ্গীকার করেছেন। ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। এদের অধিকাংশই ভাড়াটে খুনি বলে জানা গেছে। সূত্র- বিবিসি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা