লোহিত সাগরে ইরানি জাহাজে হামলা

সময় ট্রিবিউন | ৮ এপ্রিল ২০২১, ০৫:২৭

প্রতীকী ছবি।

লোহিত সাগরে ইয়েমেনের সীমান্তের কাছে একটি ইরানি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। জাহাজটি তেহরানের আধাসামরিক বাহিনীর ঘাঁটি হিসেবে কাজ করত বলে ধারণা করা হচ্ছে। জাহাজটি অনেকদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিল। দেশটির রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান ও আল জাজিরা।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ওই জাহাজটির নাম এমভি স্যাভিজ। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

ধারণা করা হচ্ছে, হামলার শিকার জাহাজটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত। এখনো কোনো পক্ষ বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বলেছেন, এমভি স্যাভিজ হলো একটি বেসামরিক জাহাজ। এটি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত। এই জাহাজটি লোহিত সাগরে ইরানের ‘লজিস্টিক স্টেশন’ হিসেবে কাজ করে। এটি অ্যান্টি-পাইরেটিং সেবা দেয়।

হামলার বিষয়টি নিশ্চিত করে ওই মুখপাত্র বলেন, ভাগ্যক্রমে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। কিভাবে এ ঘটনা ঘটল এবং এ ঘটনার উৎস খুঁজে বের করার কাজ চলছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ইরান ও ইসরায়েলি জাহাজে একের পর এক হামলা চালানো হচ্ছে। এসব হামলায় প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ পরস্পরকে দোষারোপ করে থাকে। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের পর ইরান বা ইসরায়েলের কোনো জাহাজে হামলার এটাই সর্বশেষ ঘটনা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব