কিউবার রাজধানীতে সরকারবিরোধী বিক্ষোভ

নিউজ ডেস্ক | ১২ জুলাই ২০২১, ১৮:৫৬

ছবিঃ সংগৃহীত

কিউবার রাজধানী হাভানায় সরকারবিরোধী বিক্ষোভে সংঘাতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় সময় রোববার, খাদ্য সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে হাভানার রাস্তায় নামে হাজার হাজার মানুষ। তাদের প্রতিহত করতে আগে থেকেই অবস্থান নেয় পুলিশ ও সরকার দলের সমর্থকরা।এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাজার হাজার বিক্ষোভকারী করোনাভাইরাসের ভ্যাকসিন এবং গণতন্ত্রের দাবিতে স্লোগান দিচ্ছে। 

এসময়য় বিক্ষোভকারীরা 'স্বৈরতন্ত্রের পতন চাই' এবং ‘আমরা স্বাধীনতা চাই’ বলে স্লোগান দেন। এক বিক্ষোভকারী বলেন, বিদ্যুৎ এবং ওষুধ পাচ্ছি না আমরা। পরিস্থিতি নিয়ে আমরা চরম অসন্তুষ্ট।

এদিকে কিউবার প্রেসিডেন্ট দিয়াজ-ক্যানেল বিক্ষোভের জন্যে যুক্তরাষ্ট্র সমর্থিত দুর্বৃত্তদের দায়ী করেছেন। তবে বিদ্যুৎ সংকট রয়েছে বলে স্বীকার করে তিনি বলেন, জ্বালানি পরিস্থিতি সমস্যা সৃষ্টি করেছে। তবে বিক্ষোভের নামে পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে দাবি করেন তিনি। এবং একে সহ্য করা হবে না বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা