একসঙ্গে সেলফি তুলতে গিয়ে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | ১২ জুলাই ২০২১, ১৭:৫১

প্রতীকী ছবি

একটি ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তুলতে গিয়ে একসঙ্গে মৃত্যু হয়েছে ১১ জনের। রোববার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ভারতের জয়পুরে। একইসঙ্গে একইদিনে দেশটির উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানে বাজ পড়ে ৬৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ১৭ জন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, রোববারের বজ্রাঘাতে কেবল উত্তরপ্রদেশেই মৃত্যু হয়েছে ৪১ জনের। রাজস্থানে সংখ্যাটা ২০। আর মধ্যপ্রদেশে বাজ পড়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সাত জনের।

রাজস্থানে মৃতদের মধ্যে ১১ জন জয়পুর, চার জন কোটা, তিন জন ঢোলপুর, এক জন ঝালওয়ার ও এক জন বারানের বাসিন্দা। আহতদের উদ্ধার করে জয়পুরের সওয়াই মান সিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জয়পুরের আমের এলাকায় একটি ওয়াচ টাওয়ারে ৪০ মিনিটের মধ্যে পর পর দু’বার বাজ পড়ে মৃত্যু হয় ওই ১১ জনের। তাঁরা সকলেই ছিলেন পর্যটক। তাঁরা প্রাচীন ওই স্থাপনায় উঠে সেলফি তুলছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী হিন্দিতে টুইট করে লিখেছেন, ‘রাজস্থানের কিছু এলাকায় বজ্রাঘাতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিবারকে জানাই গভীর সমবেদনা।’

শোক প্রকাশের পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা করে দেয়ার ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াও শোক প্রকাশ করেছেন এই ঘটনায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা