ভারতে বখশিস না পেয়ে নবজাতককে খুন করল হিজড়া

সময় ট্রিবিউন | ১০ জুলাই ২০২১, ১৮:৫২

ছবি : ইন্টারনেট

ভারতে বখশিসের টাকা না দেওয়ায় দুই হিজড়ার বিরুদ্ধে এক নবজাতককে অপহরণের পর খুন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দেশটির দক্ষিণ মুম্বাইয়ের অম্বেডকর নগরে বৃহস্পতিবার রাতে ।

পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, অম্বেডকর নগরের বাসিন্দা সচিন চিতোলের বাড়িতে নবজাতকের খবর পেয়ে সেখানে যান কানাহাইয়া চোঘলে ওরফে কান্নু। অভিযোগ, সচিনের সন্তানকে আশির্বাদ করার জন্য ১১শ’ টাকা দাবি করেন কান্নু।

সচিন তখন কান্নুকে জানান, লকডাউনে তার কাজ চলে গেছে। হাতে টাকা নেই। ফলে তার দাবি মতো টাকা দেয়া সম্ভব নয়। পরিবর্তে কান্নুকে একটা শাড়ি এবং একটা নারকেল দেয়ার প্রস্তাব দেন সচিন।

কিন্তু কান্নু তা নিতে রাজি হননি। এর পরই সচিনের সঙ্গে কান্নুর কথা কাটাকাটি হয়। কান্নুকে বাড়ি থেকে বার করে দেন সচিন।

এরপর মাঝ রাতে সঙ্গী সোনুকে নিয়ে ফের সচিনের বাড়িতে যান কান্নু। মা-বাবা পাশে শুয়ে থাকা বাচ্চাটিকে তুলে নিয়ে গিয়ে পাশেরই একটি ডোবায় ছুড়ে ফেলে দেন। সকালে উঠে বাচ্চাকে দেখতে না পেয়ে শোরগোল পড়ে যায়। সচিন থানায় গিয়ে কান্নুর বিরুদ্ধে মামলা করেন।

সচিনের অভিযোগের ভিত্তিতে কান্নু এবং তার সঙ্গী সোনুকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা বাচ্চাটিকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের মুখাপত্র ডিসিপি এস চৈতন্য।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা