হাইতিতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

সময় ট্রিবিউন | ৪ জুলাই ২০২১, ১৯:৩০

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর জ্যাকমেইলে যাওয়ার সময় বিমানটি ভূপাতিত হয়-ছবি: সংগৃহীত

হাইতিতে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর জ্যাকমেইলে যাওয়ার সময় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বিমানটি ভূপাতিত হয় বলে শনিবার মিয়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিমান বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য হাইতির একজন সরকারি প্রতিনিধি ও সেখানকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিভাবে সাড়া দেয়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘গসপেল টু হাইতি’ তাদের ফেইসবুক পেইজে পোস্ট করা এক ঘোষণায় জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় তাদের গোষ্ঠীর সদস্য দুই মার্কিন নাগরিক ট্রেন্ট হসটেলটার (৩৫) ও জন মিলার (৪৩) নিহত হয়েছেন। কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিহত অপর চার আরোহীর পরিচয় প্রকাশ করেননি।

গসপেল টু হাইতি জানিয়েছে, হসটেলটারের স্ত্রী ও তিন সন্তান আগের ফ্লাইটে গন্তব্যে চলে যান। ছোট ওই বিমানটিতে জায়গা না থাকায় তিনি মিলারের সঙ্গে পরের বিমানে আসার জন্য থেকে যান। দ্বিতীয় বিমানটি ঠিক সময়ে না আসায় তারা উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং কিছুক্ষণের মধ্যেই জানাতে পারেন, বিমানটি লিওগেইনের কাছে কোথাও বিধ্বস্ত হয়েছে। একটি তল্লাশি দল গঠন করে সেখানে পাঠানো হয় আর তারা আজ সকালে (শনিবার) বিমানটি খুঁজে পায় এবং সব আরোহী মারা গেছেন বলে নিশ্চিত করে।

গসপেল টু হাইতি জানিয়েছে, পোর্ট-অ-প্রিন্সে চলমান ‘অস্থিরতার’ কারণে তারা ছোট একটি ভাড়া বিমান নিয়ে গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা