ভারতের তিন কোটি পোস্ট সরাল ফেসবুক

সময় ট্রিবিউন | ৩ জুলাই ২০২১, ২২:৫৫

ছবি: ইন্টারনেট

ভারতের নতুন তথ্য প্রযুক্তি আইন মেনে তিন কোটির বেশি কনটেন্ট নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

ফেসবুক গতকাল শুক্রবার (২ জুলাই) ভারত সরকারের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে এই তথ্য উঠে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বলা হচ্ছে, ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত ১০টি ক্যাটাগরির অভিযোগ আমলে নিয়ে ভারতীয় নাগরিকদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আড়াই কোটি স্প্যাম, সহিংসতামূলক ২৫ লাখ, নগ্নতা ও যৌনতা সংশ্লিষ্ট ১৮ লাখ এবং ঘৃণাকে উসকে দেওয়া তিন লাখ ১১ হাজার কন্টেন্ট মুছে দিয়েছে ফেসবুক।

এ ছাড়া তাচ্ছিল্য ও হেনস্তামূলক এক লাখ ১৮ হাজার, আত্মহত্যা ও আত্মঘাতমূলক পাঁচ লাখ ৮৯ হাজার, বিপজ্জনক সংগঠন ও ব্যক্তি ক্যাটাগরির আওতায় সন্ত্রাসী প্রোপাগান্ডামূলক এক লাখ ছয় হাজার এবং সংঘবদ্ধ ঘৃণা ছড়ানো ৭৫ হাজার কন্টেন্ট সরিয়েছে ফেসবুক।

ফেসবুক বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা ওই ১০ অভিযোগের কনটেন্টগুলো চিহ্নিত করে।

এদিকে, ইন্সটাগ্রাম থেকেও নয়টি ক্যাটাগরির অভিযোগ আমলে নিয়ে ২০ লাখ কনটেন্ট মুছে দেওয়া হয়েছে।

ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইনে বলা হয়েছে, যেসব সামাজিক যোগাযোগমাধ্যমে ৫০ লাখের বেশি ব্যবহারকারী রয়েছে তাদের প্রতিমাসেই ওইসব অভিযোগের ব্যবস্থা গ্রহণের বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা