কানাডায় শিশুদের গণকবর উদ্ধারের ঘটনায় চার্চে ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক | ২ জুলাই ২০২১, ১৮:৫১

ছবি: ইন্টারনেট

কানাডায় একের পর এক আদিবাসী শিশুদের গণকবর উদ্ধারের ঘটনায় ক্ষোভের জেরে কানাডা দিবসে ক্যাথলিক চার্চে ভাঙচুর এবং রানি ভিক্টোরিয়া ও রানি এলিজাবেথের ভাস্কর্য টেনে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে।

১ জুলাই এসব ঘটনা ঘটে। অ্যালবার্টা প্রদেশের রাজধানী ক্যালগ্যারির ১০টি ক্যাথলিক চার্চের জানালা ভাঙা হয়।

এ ছাড়া চার্চের জানালা ও দরজায় বিভিন্ন রঙের হাতের ছাপ পাওয়া যায়। তা ছাড়া ম্যানিটোবা প্রদেশের স্থানীয় সংসদ ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। এ সময় ভবনের প্রাঙ্গন থেকে রানি ভিক্টোরিয়া ও রানি এলিজাবেথের ভাস্কর্য টেনে ফেলে দেয় বিক্ষোভকারীরা।

এর আগে বেশ কয়েকটি স্থানে চার্চে আগুন দেয়ার ঘটনা ঘটে। গেল কয়েক সপ্তাহে কানাডার কয়েকটি সাবেক আবাসিক স্কুলের কাছে গণকবর উদ্ধার করা হয়।

উনিশ শতক থেকে বিংশ শতাব্দী পর্যন্ত ক্যাথলিক চার্চের সহায়তায় আদিবাসী শিশুদের জন্য ১৩০টি আবাসিক স্কুল পরিচালনা করতো কানাডা সরকার। প্রায় দেড় লাখ আদিবাসী শিশুকে জোর করে ভর্তি করা হয় এসব স্কুলে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা