ইসরাইলের নতুন প্রধানমন্ত্রীও ভূমিখেকো : হামাস

সময় ট্রিবিউন | ২৭ জুন ২০২১, ২২:৫৬

ছবি: ইন্টারনেট

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের (হামাস) মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, দখলদার ইসরায়েলের আগের শাসকদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কোনো পার্থক্য নেই।

পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে আব্দুল লতিফ আল কানু বলেন, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীও তার পূর্বসূরিদের মতো ফিলিস্তিনিদের আরও বেশি ভূমি দখল করতে চায়।

হামাসের মুখপাত্র বলেন, বেনেত এরই মধ্যে বাস্তবে প্রমাণ করেছেন তিনি তার পূর্বসূরিদের চেয়ে আলাদা নন। পশ্চিম তীরের সর্বত্র গণপ্রতিরোধ ও ইন্তিফাদা জোরদার করাই হচ্ছে দখলদারদের আধিপত্য ও উপশহর নির্মাণ পরিকল্পনা ঠেকানোর সর্বোত্তম উপায়।

আল কানু আরও বলেন, পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের আরও ৩১টি প্রকল্প অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। এ থেকে প্রমাণিত হয় ইসরায়েলের নাফতালি বেনেতের সরকার উগ্রপন্থী এবং তারাও ফিলিস্তিনি ভূমি গ্রাস ও প্রকৃত বাসিন্দাদের উৎখাতের নীতিতে বিশ্বাসী।

ইরানের গণমাধ্যম পার্স টুডে জানায়, গত বুধবার ইসরাইলের মন্ত্রিসভা পশ্চিম তীরে ৩১টি ইহুদি উপশহর নির্মাণের প্রকল্প অনুমোদন করেছে। ক্ষমতা গ্রহণের পর নাফতালি বেনেতের মন্ত্রিসভা এই প্রথম এ সংক্রান্ত বিল অনুমোদন করল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা