মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ৩০৯ অভিবাসী আটক (ভিডিও)

সময় ট্রিবিউন | ২১ জুন ২০২১, ২২:৩২

সোমবার ভোরে দেশটির অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে ১০২ বাংলাদেশিসহ ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করে-ছবি: মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা

মালয়েশিয়ার ডেঙ্গকিলে ১০২ বাংলাদেশিসহ ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে দেশটির অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে তাঁদের আটক করে বলে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, আটক বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের মধ্যে ১৯৩ জন ইন্দোনেশিয়ার, আট জন মায়ানমারের, চারজন ভিয়েতনামের এবং দু’জন ভারতের। আটকদের মধ্যে ২৮০ জন পুরুষ এবং ২৯ জন নারী। যাদের বয়স ২০ থেকে ৫০ এর মধ্যে।

দেশটির অভিবাসন মহাপরিচালক দাতুক খাইরুল দজাইমি দাউদ জানিয়েছেন, তার বিভাগ তথ্য পেয়েছিল এবং সেই তথ্য থেকে ধারণা করা হচ্ছিল যে- ডেঙ্গকিল শহরের একটি নির্মাণাধীন অবকাঠামোর কাছে অভিবাসী অধ্যুষিত আবাসিক এলাকায় কিছু ব্যক্তি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) লঙ্ঘন করেছে। ফলে, ওই এলাকায় অভিযান চালিয়ে দেখেছে তারা নির্ধারিত এসওপি মেনে চলেনি।

তিনি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আটককৃতরা স্বীকার করেছে- একটি ঘরে প্রায় চার থেকে সাত জনের একেকটি দল থাকত সেখানে।’

ভোরে ঘুমন্ত অবস্থায় যেভাবে আটক করা হয় অভিবাসীদের, ক্লিক করুন



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা