দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা দেবে জি-৭

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২১, ১৮:০০

জি-৭ এর নেতৃবৃন্দ

মহামারি নিয়ন্ত্রণে করোনাভাইরাসের টিকার ১০০ কোটি ডোজ দরিদ্র দেশগুলোকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর জোট-৭–এর নেতারা।

জি-৭ সম্মেলন শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়ালের কারবিস বেতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ছাড়াও এ সম্মেলনে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

বরিস বলেন, জি-৭-এর নেতারা দরিদ্র দেশগুলোকে যে পরিমাণ ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তা তাঁরা নিজ থেকে ওই দেশগুলোর হাতে তুলে দেবেন, নয়তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচিতে দেবেন। যুক্তরাজ্য কোভ্যাক্সে ১০ কোটি টিকার ডোজ দেবে বলেও জানিয়েছেন তিনি।

জি-৭ সম্মেলনের ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, মহামারি নির্মূল ও ভবিষ্যৎ মহামারি ঠেকাতে বৈশ্বিকভাবে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। এ পদক্ষেপ শিগগিরই শুরু হবে। এ জন্য যত দ্রুত সম্ভব জনসাধারণকে নিরাপদ টিকা দেওয়া হবে।

বরিস বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব টিকা তৈরির চেষ্টা করছি এবং যত দ্রুত সম্ভব এ টিকা বিতরণ করছি। আমরা সরাসরি এ কাজ করছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা