পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২০

সময় ট্রিবিউন | ১২ জুন ২০২১, ০২:০৫

শুক্রবার ভোরবেলা পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবোঝাই একটি বাস দুর্ঘটনায় ২০ জন মারা যান-ছবি সংগৃহীত

পাকিস্তানের যাত্রীবোঝাই একটি বাস দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন  আরও ৪০ জনেরও বেশি। খবর: রয়টার্সের।

শুক্রবার ভোরবেলা বেলুচিস্তানের খুজদার জেলার কার্খ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাস্তা থেকে খাদে গিয়ে পড়ে গিয়েছিল।

আহতদের উদ্ধারে প্যারামিলিটারি ও সেনাসদস্যদের পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর এক সদস্য বলেন, ‘বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল, এমনকি বাসের ছাদেও যাত্রী বসেছিল।’

চিকিৎসক মানজুর জহির বলেন, ‘খুজদার জেলা হাসপাতালে আমরা ২০টি মরদেহ ও ৪০ জনেরও বেশি আহত ব্যক্তিদের গ্রহণ করেছি।’ তিনি আরও জানান, এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

খুজদারের ডেপুটি কমিশনার বশির আহমেদ বলেন, দুর্ঘটনার শিকার যাত্রীরা মুসল্লি। তারা স্থানীয় একজন মুসলিম দরবেশকে সম্মান জানাতে গিয়েছিলেন। তারা সিন্ধু প্রদেশের বাসিন্দা। নিহতদের সবাই পুরুষ বলেও জানান বশির।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব