তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত: নিহত কমপক্ষে ৩৬

সময় ট্রিবিউন | ২ এপ্রিল ২০২১, ১৭:৫২

তাইওয়ানের সুড়ঙ্গের ভেতরে লাইনচ্যুত ট্রেন। ছবি: সংগৃহীত

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত: নিহত কমপক্ষে ৩৬

তাইওয়ানের একটি সুড়ঙ্গের ভেতরে ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩৬ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধ-শতাধিকেরও বেশি মানুষ।

শুক্রবার (২ এপ্রিল) সকালে তাইওয়ানের পূর্বাঞ্চলে একটি সুড়ঙ্গের ভেতরে জনাকীর্ণ ট্রেন লাইনচ্যুত হলে হতাহতের এই ঘটনা ঘটে। খবর: আলজাজিরা।

তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে সেখানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। এ উপলক্ষে অনেক মানুষ এক এলাকা থেকে অন্য এলাকায় ভ্রমণ করছিলেন। যার কারণে স্বাভাকিভাবেই ট্রেনে প্রচন্ড ভিড় ছিল।

তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৭২ জন ট্রেন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতরে এখনও অনেক যাত্রী আটকা পড়ে আছেন বলেও জানিয়েছে তারা।

এর আগে ভূখণ্ডটির জরুরি সেবা বিভাগ জানিয়েছিল, দুর্ঘটনার কারণে বেশ কিছু মানুষ মারা গেছে। ট্রেনটি মোট আটটি বগি নিয়ে গন্তব্যে যাচ্ছিল। তাইওয়ানের সেন্ট্রাল ইমারজেন্সি অপারেশন সেন্টার বলছে, সুড়ঙ্গের ভেতরে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা সেখানে প্রবেশের চেষ্টা করছেন। তবে বগিগুলো এতোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলোর ভেতরে উদ্ধাকর্মীদের পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

তাইওয়ানের রেলওয়ে অ্যামিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, আটটি বগিতে ৩৫০ জন যাত্রী নিয়ে ট্রেনটি তাইতুং নামক অঞ্চলে যাচ্ছিল। পরে হুয়ালিয়েন নামক এলাকার উত্তরে একটি সুড়ঙ্গে স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২