কাশ্মির গেলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক | ৭ মার্চ ২০২৪, ১৬:০১

কাশ্মির গেলেন নরেন্দ্র মোদি

২০১৯ সালে বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মির রাজ্যের আধাস্বায়ত্তশাসনের মর্যাদা বাতিলের পর প্রথমবারের মতো কাশ্মিরের প্রধান শহর শ্রীনগর সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর আলজাজিরার।

মোদি সরকারই মুসলিম অধ্যুষিত এই ভূখণ্ডটির বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে সেটিকে দুই ভাগে লাদাখ এবং জম্মু ও কাশ্মিরে বিভক্ত করে। এখানে বসবাসরত লোকজনের ভূমি ও চাকরির ওপর উত্তরাধিকার সূত্রে দেওয়া সুরক্ষার সুবিধাও বাতিল করা হয়।

মোদি সরকারের এসব সিদ্ধান্ত ভারতজুড়ে সাধুবাদ পেলেও জম্মু ও কাশ্মিরের বিদ্রোহীদের জন্য সৃষ্টি করেছিল প্রচণ্ড ক্ষোভের। হিমালয় পাহাড়ি অঞ্চলের রাজ্য জম্মু ও কাশ্মিরে স্বাধীনতা অথবা প্রতিবেশি পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে বিদ্রোহ শুরু হয় ১৯৮৯ সালে। যদিও সমস্যাটি পুঞ্জীভূত ছিল ব্রিটিশ আমল থেকেই।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে শ্রীনগরে পৌঁছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর কড়া নিরাপত্তায় তিনি বাদামিবাগের ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছান। এখানে তিনি যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রীনগরের বকশি স্টেডিয়ামে এক সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার। এর আগে ২০ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদি জম্মুতে এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২