মিশিগান অঙ্গরাজ্যে প্রাইমারিতে বাইডেন-ট্রাম্পের জয়

আন্তর্জাতিক ডেস্ক | ২৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৪৬

মিশিগান অঙ্গরাজ্যে প্রাইমারিতে বাইডেন-ট্রাম্পের জয়

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ের প্রাথমিকে জয় পেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে, এই অঙ্গরাজ্যটিতে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জয় পেয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের ভোট অনুষ্ঠিত হয়। এতে এখন পর্যন্ত যে পরিমাণ ভোট গণনা হয়েছে তাতে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে বাইডেন পেয়েছেন ৮০ দশমিক ৪ শতাংশ ভোট আর রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ৬৭ দশমিক ২ শতাংশ ভোট।
 
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুসারে, এই জয়ের মধ্য দিয়ে এ দুই নেতা চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে লড়ার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেলেন। তবে এখনো অনেক দূর যেতে হবে। কারণ, এখন পর্যন্ত অল্প কয়েকটি মাত্র অঙ্গরাজ্যে প্রাইমারি বা ককাস নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মিশিগান প্রাইমারিতে বাইডেনকে জয়ের জন্য বেশ বেগ পেতে হয়েছে। মূলত, গাজা ইস্যুতে বাইডেন প্রশাসন যেভাবে আচরণ করছে, তাতে অসন্তুষ্ট অঙ্গরাজ্যটির ভোটাররা। আর তারই প্রতিক্রিয়া দেখা গেছে ভোটে। বিপুলসংখ্যক ভোটার তাদের অবস্থানকে ‘অনিশ্চিত বা আনকমিটেড’ বলে কাস্ট করেছেন, যা নিজ দল ডেমোক্রেটিক পার্টিতেই বাইডেনের অবস্থান নড়বড়ে করে তুলেছে।
 
বাইডেনের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দলের আরেক প্রার্থী নিক্কি হ্যালির তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। মিশিগানে হারলেও নিক্কি হ্যালি ট্রাম্পের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। এখন পর্যন্ত ট্রাম্প পাঁচটি অঙ্গরাজ্যে প্রাইমারি বা ককাস জিতেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা