রাশিয়ার গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক | ২৪ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৪২

রাশিয়ার গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) চলতি মাসে দ্বিতীয়বারের মতো এ-৫০ নামের বিমানটিকে রাশিয়ার রোস্তভ-অন-ডন এবং ক্রাসনোদরের মধ্যবর্তী স্থানে ভূপাতিত করা হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জরুরি পরিষেবার কাজে নিয়োজিত ব্যক্তিরা রাশিয়ার কানেভস্কয় শহরে ওই বিমানটির ভগ্নাংশ পরিষ্কার এবং বিস্ফোরিত যানটির আগুন নির্বাপিত করেছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। তবে কিয়েভের বিবৃতিতে বলা হয়নি কিভাবে বিমানটি ধ্বংস করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

এই ঘটনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশ্চুক। তিনি জানিয়েছেন, শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনী শত্রুদের একটি দূরপাল্লার রাডার শনাক্তকরণ বিমান এ-৫০ ভূপাতিত করা হয়েছে। কিয়েভের দাবি, রাশিয়ার গোয়েন্দা কাজে ব্যবহৃত হতো ভূপাতিত বিমানটি।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আজভ সাগরে রাশিয়ার আরেকটি গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি করে ইউক্রেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা