নাভালনির মৃত্যুতে রাশিয়ার রাষ্ট্রদূতকে জার্মানির তলব

আন্তর্জাতিক ডেস্ক | ২০ ফেব্রুয়ারী ২০২৪, ০৮:৪৫

সংগৃহীত ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক অ্যালেক্সেই নাভালনি কারাবন্দি অবস্থায় গত শুক্রবার মারা যান। এরপরেই সমালোচনা ও নিন্দা জানান বিশ্বনেতারা। এখন পর্যন্ত তার মরদেহও পায়নি পরিবার। এমন এক সময় নাভালনির মৃত্যু বিষয় জানতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে জার্মানি। খবর এএফপি'র।

ফরাসি সংবাদ সংস্থাটি বলছে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। যদিও সংবাদ সংস্থাটি ওই মুখপাত্রের নাম উল্লেখ করেনি।

এএফপি বলছে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘অ্যালেক্সেই নাভালনিসহ রুশ সরকারের অন্যান্য অসংখ্য সমালোচকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রম চলছে। কারাগারের অমানবিক অবস্থা প্রমাণ করছে যে রাশিয়ার বিচার বিভাগ কতটা নির্মমভাবে ভিন্নমতের দমন করছে।

ওই মুখপাত্র আরও বলেন, ‘প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুতিন মতপ্রকাশের স্বাধীনতাকে দমনের চেষ্টা করছেন।’

অপর এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, নাভালনির মৃতদেহের কাছে যেতে দেওয়া হচ্ছে না তার স্বজনদের। আজ সোমবার নাভালনির দলের পক্ষ থেকে জানানো হয় রুশবিরোধী নেতার মরদেহটি দেখতে মর্গে যেতে অনুমতি দেওয়া হয়নি তার মাকেও। এই নিয়ে তৃতীয় দিনের মতো এ ধরনের অভিযোগ পাওয়া গেল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২