এবার চার উগ্র ইসরায়েলির ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | ১৩ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৫০

এবার চার উগ্র ইসরায়েলির ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলার জেরে চার উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ব্রিটেন। নিষেধাজ্ঞার আওতায় তাদের ওপর আর্থিক কড়াকড়ি এবং ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বিবৃতিতে বলেছেন, আজকের নিষেধাজ্ঞা মানবাধিকারের সবচেয়ে ভয়াবহ লঙ্ঘনের সঙ্গে জড়িতদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এখানে কী ঘটছে সে সম্পর্কে আমাদের পরিষ্কার হওয়া উচিত।

তিনি বলেন, ইসরায়েলি বসতির চরমপন্থী ওই ইসরায়েলিরা ফিলিস্তিনিদের হুমকি দিচ্ছে। প্রায়ই মাথায় বন্দুক ঠেকিয়ে এই হুমকি দেওয়া হচ্ছে এবং তাদেরকে তাদের ভূমি থেকে সরানো হচ্ছে, যে ভূমি অধিকারবলে ওই ফিলিস্তিনিদের।

ক্যামেরন বলেন, এই ধরনের আচরণ অবৈধ। এটা মেনে নেওয়া যায় না। ইসরায়েলকে শক্ত ব্যবস্থা নিতে হবে এবং বসতিস্থাপনকারীদের সহিংসতা বন্ধ করতে হবে। আমরা প্রায়ই দেখছি, প্রতিশ্রুতি দেওয়া হয়, মুচলেকা দেওয়া হয়। কিন্তু তা মেনে চলা হয় না।

এর আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এ মাসের শুরুর দিকে পশ্চিম তীরে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চার ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। সে সময় তিনি বলেন, পশ্চিম তীরে সহিংসতা ‘অসহনীয় পর্যায়ে’ পৌঁছেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা চালানোর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা বেড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা