এবার পাকিস্তানে বন্ধ করে দেওয়া হলো টুইটার

আন্তর্জাতিক ডেস্ক | ১০ ফেব্রুয়ারী ২০২৪, ২১:১০

ফাইল ছবি

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ভোট হয়েছে দুইদিন আগে। এখনো চূড়ান্ত ফল পাওয়া যায়নি। ভোটের দিন মোবাইল পরিষেবা বন্ধ ছিল। তাই সমালোচনার মুখে পড়েছে এ নির্বাচন। 

এবার ঘটলো আরেক কাণ্ড। পাকিস্তানে বন্ধ করে দেওয়া হলো মাইক্রো ব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার)।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছে সাইবার সিকিউরিটি ও পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস। এক এক্স বার্তায় সংস্থাটি বলেছে, লাইভ মেট্রিক্স দেখাচ্ছে দেশব্যাপী এক্স/টুইটারে বিড়ম্বনা দেখা যাচ্ছে। মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়ে বিতর্কিত নির্বাচন হওয়ার দুইদিন পর এ ঘটনা ঘটল।

কয়েকজন এক্স ব্যবহারকারী জানিয়েছেন, সাধারণ ইন্টারনেট দিয়ে তারা এক্সে প্রবেশ করতে পারছেন না। এক্সে ঢুকতে তাদের ভিপিএন ব্যবহার করতে হচ্ছে।

উসামা খিলজিল নামের একজন লিখেছেন, নির্বাচনের দুইদিন পর পাকিস্তানে এক্সে শুধুমাত্র ভিপিএন ব্যবহার করে ঢোকা যাচ্ছে। কারণ অনলাইনে ভোট কারচুপির প্রমাণ আসা শুরু করেছে। এছাড়া ভোট গণনার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রশ্ন তোলার পর এক্স বন্ধ করে দেওয়া হয়েছে।

আম্মার রশিদ নামের অপর একজন এক্সে লিখেছেন, ব্যাপক কারচুপি অভিযোগের নির্বাচনের দিন মোবাইল পরিষেবা ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের পর এবার পাকিস্তানি কর্তৃপক্ষ দেশজুড়ে টুইটার বন্ধ করে দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা