ফিলিস্তিনি সাহায্য সংস্থাকে প্রতিস্থাপন করা যাবে না : জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক | ৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১৪

ফিলিস্তিনি সাহায্য সংস্থাকে প্রতিস্থাপন করা যাবে না : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) বদল করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলে হামাসের হামলায় ইউএনআরডব্লিউএ-এর ১২ জন কর্মীর জড়িত থাকার অভিযোগ থাকার পরও তিনি এ সতর্কতা জানান।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও জাপানসহ বেশ কয়েকটি দেশ ইউএনআরডব্লিউ-সংস্থাকে অর্থায়ন স্থগিত করেছে। গুতেরেস দাতা দেশগুলির সাথে পুণরায় অর্থ প্রদানের বিষয়ে আলোচনায় প্রাধান্য দেন। খবর এএফপি’র।

গুতেরেস এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন,"গাজার অভ্যন্তরে আর কোনো সংস্থার অর্থবহ উপস্থিতি নেই এবং এই পরিস্থিতিতে আর কোনো সংস্থাই এর সঙ্গে তুলনীয় নয়। কোনো সংস্থা এটিকে প্রতিস্থাপন করতে সক্ষম হবে না।

গত মাসের শেষের দিকে গাজা উপত্যকায় ইউএনআরডব্লিউএ-কে হামাসের সামরিক কার্যকলাপের জন্য সংস্থার অবকাঠামো ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য ইসরায়েল অভিযুক্ত করার পরে বিরোধ তীব্রতর হয়।

ইসরায়েলের অভিযোগের বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের ইউএনআরডব্লিউএ-এর বক্তব্যকে গুতেরেস "বিশ্বাসযোগ্য" বলে অভিহিত করে বলেন, ১২ জন কর্মী হামাসের হামলায় জড়িত থাকায় অর্থায়ন হ্রাস সাধারণ ফিলিস্তিনিদের প্রভাবিত করবে।

জাতিসংঘের সংস্থাটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের তদন্তের অধীন রয়েছে। ইসরায়েল সংস্থাটিকে দেশের স্বার্থের বিরুদ্ধে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার বিষয়ে অভিযুক্ত করে, যুদ্ধের পরে গাজায় সংস্থাটির কাজ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। গাজায় অব্যাহত সহায়তায় সর্বোত্তম সংস্থা উল্লেখ করে গুতেরেস ইউএনআরডব্লিউএ-এর ব্যয় কার্যকর করার প্রতি ইঙ্গিত দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা