রাতেই শেষ হচ্ছে ইয়াসের তাণ্ডব

সময় ট্রিবিউন | ২৭ মে ২০২১, ০৬:১৭

ফাইল ছবি

স্থলভাগে আঘাত হানার পর থেকেই ক্রমশ দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার (২৬ মে) ১২ টায় শেষ হতে যাচ্ছে ইয়াসের তাণ্ডব।

ওড়িশা উপকূলে আছড়ে পড়ার পর পশ্চিমবঙ্গে হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম ঝাড়খন্ডের দিকে আগানোর কথা ছিল ঘূর্ণিঝড়টির। তবে গতিবেগ কমে যাওয়ায় ওড়িশার পার হওয়ার পরই গভীর নিম্নচাপে পরিণত হতে শুরু করেছে ইয়াস।

বঙ্গোপসাগরে উৎপত্তির পর সোমবার সকাল থেকে উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আবহাওয়া বিপর্যয় শুরু হয়। প্রায় ৬৩ ঘণ্টার তাণ্ডবের পর বুধবার বিকেলে এর প্রকোপ কমতে শুরু করে।

বার্তা সংস্থা এএনআই জানায়, ইয়াসের প্রকোপে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ হাজার ঘরবাড়ি। প্লাবিত হয়েছে বেশ কিছু অঞ্চল।

ওড়িশায় কিছু অঞ্চল প্লাবিত হলেও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা