নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার

আন্তর্জাতিক ডেস্ক | ২৮ জানুয়ারী ২০২৪, ২১:৩১

নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার

ভারতের নীতীশ কুমার রেকর্ড নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাথে জোট গড়ে রবিবার (২৮ জানুয়ারি) বিহারের নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

রবিবার মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার আগে বিরোধীদের ইন্ডিয়া জোট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। নীতীশের পাশাপাশি রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী, বিজয় সিনহা এবং অন্যান্যরা।

বিহারের মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার জন্য গত এক দশকে পাঁচবারের মতো রাজনৈতিক শিবির পাল্টেছেন নীতীশ। রাজনীতিতে এই ডিগবাজির কারণে ভারতে তিনি ‘পল্টু কুমার’ নামেও পরিচিত। লোকসভা নির্বাচনের আগে নীতীশের এই পক্ষ-বদল বিরোধী জোট ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা। ইন্ডিয়া জোটের অন্যতম মুখ ছিলেন নীতীশ কুমার। জোটের সূত্র বেঁধেছিলেন তিনিই। আসন ভাগাভাগি নিয়ে যখন জোটের ভেতরে ফাটল চওড়া হচ্ছে, সেই সময়ই লোকসভা নির্বাচনের ঠিক আগে জোটই বদলে ফেললেন নীতীশ কুমার।

ইন্ডিয়া জোটের প্রথম কর্ণধার ছিলেন তিনিই। তাদের এই জোটের লক্ষ্য ছিল বিজেপিকে হারানো। কিন্তু সেই নীতীশই আবার বিজেপির সঙ্গে হাত মেলালেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা