কানাডায় শ্রমিক বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | ২৪ জানুয়ারী ২০২৪, ১৪:৩৭

প্রতীকী ছবি

কানাডার বরফাচ্ছন্ন উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। রিও টিন্টো খনির শ্রমিকদের বহন করছিল উড়োজাহাজটি।

অস্ট্রেলিয়ার ওই খনি কর্তৃপক্ষ জানিয়েছে, ডিয়াভিক খনির দিকে যাত্রাপথে মঙ্গলবার (২৩ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমান পরিচালনা সংস্থার একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনায় একজন বেঁচে গেছেন।

কানাডার ওন্টারিও প্রদেশের ট্রেন্টন রেসকিউ বিভাগ জানায়, ফোর্ট স্মিথ থেকে আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফে যাওয়ার জন্য উড়োজাহাজটি আকাশে ওঠার পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে।

কানাডার রেঞ্জার দল পরে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ শনাক্ত করে। এরপর প্যারাস্যুটে করে সেখানে নামে সার্চ অ্যান্ড রেসকিউ মিশনের কারিগরি দল। নর্থওয়েস্টার্ন এয়ার উড়োজাহাজটি পরিচালনা করছিল। তারা জানায় রানওয়ে থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে গিয়ে এটি বিধ্বস্ত হয়।

কানাডার পরিবহণ নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

রিও টিন্টো খনির প্রধান নির্বাহী জ্যাকব স্টেয়াসহোম এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা