বাংলাদেশসহ ৫ দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিলো বাহরাইন

সময় ট্রিবিউন | ২৫ মে ২০২১, ০২:৪৩

ছবি: ইন্টারনেট

বাংলাদেশ সহ ৫ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বাহরাইন। দেশ গুলো হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপাল। সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে জানা যায়।

সংবাদ মাধ্যম এরাবিয়ান নিউজের বরাতে জানা যায়, উপরোক্ত এই দেশগুলোকে ‘লাল তালিকায়’ রেখেছে বাহরাইন কর্তৃপক্ষ। করোনা প্রাদুর্ভাব ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

বাহরাইন সরকার বলেছে, করোনার টিকা নিয়েছেন কিংবা নেননি, এমন সবার জন্যই বাহরাইনে পৌঁছানোর পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। বাহরাইনে যাওয়ার পর ওই ব্যক্তিকে নিজ বাড়িতে কিংবা সরকারের তালিকাভুক্ত কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে।

তবে বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা করোনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ নিয়ে এসব দেশে ভ্রমণ করতে পারবে। আর বাহরাইনে পৌঁছানো পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।বাহরাইনে এখন পর্যন্ত ২ লাখ ১৮ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ৮২০ জন করোনায় প্রাণ হারিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা