বোমায় বিধ্বস্ত গাজার ৭০ শতাংশ বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক | ৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৬

বোমায় বিধ্বস্ত গাজার ৭০ শতাংশ বাড়ি

প্রায় তিন মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনবরত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় গাজার ৭০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে।

ফিলিস্তিন সরকারের গণমাধ্যম কার্যালয়ের বরাতে রোববার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, বাড়িঘর ধ্বংসের কোনো বিস্তারিত তথ্য দেয়নি ফিলিস্তিন সরকার। তবে, এর আগে এক প্রতিবেদনে তারা জানিয়েছিল, ইসরায়েলি বোমাবর্ষণে ২০০টিরও বেশি ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক স্থান ধ্বংস হয়ে গেছে। এসব হামলাকে আধুনিক ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক বলে আখ্যা দিয়েছিল তারা।

আল-জাজিরা বলছে, দীর্ঘ তিন বছর ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) দমনে অভিযান চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। এ সময়ে তাদের অভিযানে যত হতাহতের ঘটনা ঘটেছে তার থেকে বেশি ঘটেছে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রথম দুই মাসে। এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ওপর যত বোমা হামলা হয়েছিল তার থেকে বেশি বোমাবর্ষণ হয়েছে গাজায় মাত্র দুই মাসে।

রবার্ট পাপে এএফপিকে বলেন, ‘১৯৪২ থেকে ১৯৪৫ সালে মিত্ররা জার্মানির ৫১ শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। শহুরে এলাকার ৪০ থেকে ৫০ শতাংশ হামলায় ধ্বংস হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘ইতিহাসের সবচেয়ে তীব্র বেসামরিক শাস্তি অভিযানগুলোর মধ্যে একটি চলছে গাজায়। ধ্বংসাত্মক বোমা হামলার তালিকায় থাকা শহরগুলোর প্রথম সারিতে থাকবে ফিলিস্তিনের শহরটি।’

কুনি গ্র্যাজুয়েট সেন্টারের কোরি শের এবং ওরেগন স্টেট ইউনিভার্সিটির জ্যামন ভ্যান ডেন হোয়েক এপিকে বলেন, মহাকাশ থেকে এক ভিন্ন গাজাকে দেখা যায়। শহরটির রং বদলে গেছে। আগের তুলনায় শহরটি গঠন সম্পূর্ণরূপে আলাদা।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা