লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | ২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৬

সংগৃহীত ছবি

লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বহু মানুষ। তারা দগ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার পশ্চিম আফ্রিকার দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-মধ্য লাইবেরিয়ায় একটি গ্যাস ট্যাংকারের বিস্ফোরণে অন্তত ৪০ জন মারা গেছে। দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ এই তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির লোয়ার বং কাউন্টির টোটোটাতে গত মঙ্গলবার গভীর রাতে একটি জ্বালানি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে এবং এর পরেই সেটি বিস্ফোরিত হয়। এতে দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসা অনেক মানুষ হতাহত হয়।

কাটেহ বলেন, এখনো গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কয়েক ডজন মানুষ। এ ছাড়া মৃতের সংখ্যা বাড়তে পারে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দুর্বল সড়ক নিরাপত্তা এবং অবকাঠামো সাব-সাহারান আফ্রিকাকে দুর্ঘটনার জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চলে পরিণত করেছে, যেখানে মৃত্যুর হার ইউরোপীয় গড় থেকে তিনগুণ বেশি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা