চুম্বক তৈরির প্রযুক্তি রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক ডেস্ক | ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:২০

চুম্বক তৈরির প্রযুক্তি রপ্তানি বন্ধ করল চীন

এক ধরনের বিশেষ চুম্বক তৈরির জরুরি প্রযুক্তি রপ্তানি হঠাৎ বন্ধ করে দিয়েছে চীন। রেয়ার-আর্থ মেটেরিয়াল বা বিরল খনিজ উপাদানের বড় উৎস চীন, ওই খনিজ উপাদান শক্তিশালী চুম্বক তৈরিতে কাজে লাগে।

খনি থেকে পাওয়া ১৭টি গুরুত্বপূর্ণ ধাতুকে বলা হয় বিরল খনিজ উপাদান। যা দিয়ে স্থায়ী শক্তিশালী চুম্বক তৈরি করা হয়। স্যামারিয়াম-কোবাল্ট চুম্বক, নিয়োডিমিয়াম-আয়রন-বোরন চুম্বক, সেরিয়াম চুম্বকের মতো গুরুত্বপূর্ণ চুম্বকও তৈরি হয় বিরল খনিজ উপাদান দিয়ে।

বৈদ্যুতিক যানবাহন, বায়ুকল এবং অন্য অনেক গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতিতে এই ধরনের শক্তিশালী চুম্বক ব্যবহৃত হয়। তাছাড়া ভারী শিল্পের বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে এই খনিজ অপরিহার্য। ফলে শিল্প ব্যবস্থায় বিভিন্ন দেশ, বিশেষত পশ্চিমা দেশগুলো চুম্বকের জন্য চীনের উপর নির্ভর করে থাকে। খবর রয়টার্সের।

খনি থেকে প্রাপ্ত পদার্থের মধ্যে থেকে বিশেষ উপায়ে প্রযুক্তির সাহায্যে বিভিন্ন উপাদান আলাদা করতে হয়। তার পর সেই উপাদান থেকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে প্রস্তুত করা হয় স্থায়ী শক্তিশালী চুম্বক। উপাদান নিষ্কাশনের প্রযুক্তি রপ্তানি করা আগেই বন্ধ করেছিল চীন। এ বার চুম্বক তৈরির মূল প্রযুক্তিটিও রপ্তানি বন্ধ করল।

চীনের সিদ্ধান্তে ব্যবসায় প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকে। চীনা প্রযুক্তির বিকল্প তৈরির চেষ্টা শুরু হয়েছে। কিন্তু তাতে বাধা রয়েছে অনেক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা