ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা

সময় ট্রিবিউন | ২৪ মে ২০২১, ০৩:৩৮

ছবি: ইন্টারনেট

করোনাকালীন স্বাস্থ্যবিধি না মানায় ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে জরিমানা করেছে দেশটির মারানহাও প্রদেশের প্রশাসন। তিনি করোনাকালীন বিধিনিষেধ অমান্য করে জনসভা আয়োজন ও তাতে অংশগ্রহণ করেন। প্রদেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিতে মারানহাও প্রদেশে গিয়েছিলেন প্রেসিডেন্ট বোলসোনারো।

করোনা মহামারির মধ্যেই আয়োজিত ওই অনুষ্ঠানে বহু মানুষ জড়ো হয়েছিল। সেখানে কারও মুখেই মাস্ক ছিল না। এমনকি ছিল না শারীরিক দূরত্বও। স্বাস্থ্যবিধি দূরের কথা প্রেসিডেন্ট নিজেও পরেননি মাস্ক। ফলে জরিমানার মতো এমন সিদ্ধান্ত নিতে হয়েছে স্থানীয় প্রশাসনকে।

প্রদেশের গভর্নর প্লাভিও ডিনো এক টুইট বার্তায় বলেন, আইনের প্রয়োগ সবার জন্য সমান। একসাথে ১শ'র বেশি মানুষকে সমবেত না হওয়ার আহ্বান জানান তিনি।

প্রেসিডেন্ট জেইর বোলসোনারো জরিমানার বিপক্ষে আপিল করতে পারবেন। সেজন্য তিনি ১৫ দিন সময় পাবেন। যদিও এখন পর্যন্ত প্রেসিডেন্টের কার্যালয় থেকে আপিলের বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগেও করোনা মহামারি নিয়ে নানা ধরনের মন্তব্য করে সমালোচিত হন ব্রাজিলের এই প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী এ ভাইরাস। আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি অর্থনৈতিকভাবে মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ব্রাজিলের নাম রয়েছে উপরের দিকেই।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় ব্রাজিলের অবস্থান তৃতীয়। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জন।
টিটিএন/এমকেএইচ



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা