পাকিস্তানে আবারও জঙ্গি হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | ১৫ ডিসেম্বর ২০২৩, ১৯:০০

পাকিস্তানে আবারও জঙ্গি হামলা, নিহত ৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আঞ্চলিক পুলিশ সদর দফতর এবং দুটি সেনা পোস্টে জঙ্গি হামলায় চার অফিসার এবং তিন জঙ্গি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট কর্মকর্তা।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে এ হামলা চালিয়েছে জঙ্গিরা। এসময় পাল্টাপাল্টি গোলাগুলিতে এইসব হতাহতের ঘটনা ঘটে। মার্কিন বার্তাসংস্থা এপি এই খবর জানিয়েছে।

একই অঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি থানার প্রধান ফটকে একটি গাড়ি বিস্ফোরণ ঘটানোর তিন দিন পর এই হামলার ঘটনা ঘটলো। ওইদিনের বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় ২৩ কর্মকর্তা নিহত হন, যা চলতি বছরে সেনাদের ওপর করা সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

স্থানীয় পুলিশ প্রধান ইফতিখার শাহ বলেছেন, ডেরা ইসমাইল খানের ট্যাঙ্ক শহরে পুলিশ সদর দফতরে হামলায় দুই পুলিশ কর্মকর্তা ‘শহীদ’ এবং অন্য তিনজন আহত হয়েছেন। এসময় দুই হামলাকারীও নিহত হয়েছে।

তিনি আরও বলেন, পাশের একটি সেনা পোস্টে হামলার সময় সেনাদের হাতে তৃতীয় জঙ্গি নিহত হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সেলিম খান বলেছেন, এ ঘটনার কয়েক ঘন্টা পরই আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম খাইবার অঞ্চলে একটি সামরিক চৌকিতে হামলা চালায় পাকিস্তানি তালেবানরা। এতে দুই সেনা নিহত এবং আরও পাঁচজন আহত হয়।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে পাকিস্তানি তালেবান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এর আগে, মঙ্গলবার গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তানি, যা টিটিপির একটি শাখা বলে মনে করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২